সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

নিজস্ব  প্রতিবেদক:

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলমের (হিরো আলম) প্রার্থিতা ফিরিয়ে দিল নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার শুনানি শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

১৮ জুন মনোনয়নপত্র বাছাই করে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। এক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরর এক শতাংশ ভোটার সমর্থকের বিষয়টি সঠিকতা না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

এরপর ২০ জুন তিনি নির্বাচন কমিশনে আপিল দায়ের করেছিলেন। সেদিন হিরো আলম বলেছিলেন, এর আগেও দুটি উপ-নির্বাচনে ইসিতে আপিল করে আমি প্রার্থিতা ফেরত পাইনি। পরে হাইকোর্ট থেকে প্রার্থিতা আনতে হয়েছিল। এবারও পাবো কি না জানি না।
আজ হিরো আলম বলেন, আমি নিরাশার কথা বলেছিলাম। এখন আস্থা তৈরি হলো। 

তফসিল অনুযায়ী, এই আসনের ভোটগ্রহণ হবে ১৭ জুলাই। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন।

প্রতীক বরাদ্দ ২৬ জুন। 

এর আগে ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com