শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তুত আরও চারজন। গতকাল বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) আবুল কালাম আজাদ।

 

 

তিনি বলেন, নিহতেরা সবাই মাইক্রোবাসের যাত্রী। দুর্ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। আর নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পরে দুজন মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। আহতদের ঢাকায় পাঠানো হয়েছে।

 

শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, মাইক্রোবাসটির উচ্চগতি দুর্ঘটনার মূল কারণ। প্রাথমিকভাবে এমনটাই ধারণা পুলিশ ও ফায়ার সার্ভিসের। ট্রাক জব্দ ও ট্রাকচালক আটক আছে।

 

সাতজনের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com