সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন

১০ মিনিটে বিমানবন্দর থেকে ফার্মগেট যাচ্ছে মানুষ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: বহুল প্রতীক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যান চলাচল শুরু হয়েছে। রোববার (৩ আগস্ট) ভোর ৬টা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট প্রান্ত পর্যন্ত অংশের উভয়দিকে যান চলাচল শুরু হয়েছে। ফলে, বিমানবন্দর থেকে ফার্মগেট যাওয়া-আসা করতে সময় লাগছে মাত্র ১০ মিনিট।  উচ্ছ্বসিত রাজধানীর উত্তরা ও টঙ্গী থেকে মহাখালী যাওয়া অফিস যাত্রীরা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে যাতায়াত করা যাত্রীরা ভোগান্তি থেকে মুক্তি পেয়ে দেখাচ্ছেন জয়সূচক চিহ্ন।

বিমানবন্দর, বনানী ও বিজয় সরণি সিগনাল। নাম শুনলেই কয়েক ঘণ্টার যানজটের চিত্র চোখে ভেসে উঠে রাজধানীবাসীর। কিন্তু এই পথ এখন মাত্র ১০ মিনিটের। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যাতায়াত ব্যবস্থায় এমন এক নতুন যুগের সূচনা হয়েছে। যা দেশের পরিবহন খাতের জন্য একটি যুগান্তকারী ঘটনা।

মূলত শনিবার প্রধানমন্ত্রী এর উদ্বোধন করলেও রোববার সকাল ৬টা থেকে যাতায়াতের জন্য খুলে দেওয়া হয় সড়কটি। ফলে দীর্ঘ দিনের ভোগান্তি থেকে মুক্তি পান নগরবাসী৷ তারা জানান, যোগাযোগের ক্ষেত্রে এই নমনীয়তা, স্বাচ্ছন্দ্য ও গতি অর্থনৈতিক উন্নয়নসহ জীবনমানেও ফেলবে গভীর প্রভাব।  তবে ঢাকার মানুষের যানজটের দুর্ভোগ অনেকটা কমতে অপেক্ষা করতে হবে আরও বেশকিছু দিন। এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো পথ চালু হওয়ার পরেই মিলবে এই সুবিধা।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, দ্রুতগতির এই উড়ালসড়কের দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা থেকে রেললাইন ধরে তেজগাঁও, মগবাজার, কমলাপুর হয়ে যাত্রাবাড়ীর কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীতে গিয়ে শেষ হবে।

পুরো উড়ালসড়কে ৩১টি স্থান দিয়ে যানবাহন উঠানামা (র্যা ম্প) করার ব্যবস্থা থাকছে। র্যা ম্পসহ উড়ালসড়কের দৈর্ঘ্য হবে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। উড়ালসড়কে ১১টি টোল প্লাজা থাকছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নির্মাণ করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত প্রকল্পের বাকি কাজ শেষ হলে উড়াল সড়কের পূর্ণ সুবিধা ভোগ করতে পারবেন যাত্রীরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com