সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

সুন্দরবনে হরিণের মাংস সহ ২ শিকারী আটক

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

 

সাতক্ষীরা শ্যামনগর থেকে এম.আল-আমীন : সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা সুন্দরবনে হরিণের মাংস সহ দুই শিকারীকে হাতেনাতে আটক করেছেন। রবিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসার (এসও) হাবিবুল ইসলামের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবন সংলগ্ন মহাসিনের হুলো নামক স্থান হতে ওই দুই শিকারীকে আটক করেন। এসময় তাদের তল্লাশি করে ৪০ কেজি টাটকা হরিণের মাংস জব্দ করে বনকর্মীরা।আটক দুই শিকারী হলেন- শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামে হান্নান শেখের ছেলে শামিম শেখ (৩০) ও জব্বার গাজীর ছেলে ইসমাইল গাজী (৩১)।সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ, কে, এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, হরিণের মাংস সহ দুই শিকারীকে সুন্তরবনের বন্যপ্রাণি নিধন আইনে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com