শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
গাজীপুরে স্বাভাবিকভাবে পালিত হচ্ছে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ

গাজীপুরে স্বাভাবিকভাবে পালিত হচ্ছে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ

গাজীপুর থেকে নূপুর: মহাসমাবেশে হামলা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার প্রতিবাদে গাজীপুরে স্বাভাবিকভাবে পালিত হচ্ছে বিএনপির ডাকা অবরোধ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে কর্মের উদ্দেশে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার যানবাহন কম চললেও ছোট গাড়ি, ট্রাক, সিএনজি ও অন্যান্য যানবাহন চলাচল করছে, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে, এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, পোশাক কারখানা দোকানপাট ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে। জনগণের নিরপত্তা জন্য চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস সড়কসহ বিভিন্ন পয়েন্টের মতো গুরুত্বপূর্ণ জায়গায় টহল দিচ্ছে পুলিশ সদস্য, বিজিবি সদস্য এছাড়াও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার আবু তোরাব মো: শামসুর রহমান বলেছেন, পোশাক কারখানায় অসন্তোষ ও বিএনপির কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
এদিকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় রাজা বাদশা নামে অপর একটি বাসে অগ্নিসংযোগ করা হয় এবং গত রাতে মহানগরের কলেজপাড়া এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে বিরোধেীদল, দাবী করে স্থানীয় লোকজন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com