শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বোদা পৌরসভায় সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময়

বোদা পৌরসভায় সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময়

রবিউল হাসান লিটন পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা পৌরসভাধীন সামাজিক সুরক্ষার আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকালে পৌরসভা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বোদা পৌরসভার মেয়র মো. আজাহার আলীর সভাপতিত্বে বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রাণী বর্মণ, বোদা বাজার বণিকসমিতির সভাপতি ফিরোজ আলম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রদান করে শেখ হাসিনাকে আবারো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহবান জানান। মতবিনিময় সভায় পৌরসভার প্রায় দুইহাজার জন সুবিধাভোগী সহ পৌর কাউন্সিলর, সুধীজন, সাংবাদিক অংশ নেয়।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com