শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
তেলের লরি উল্টে পাঁচ গাড়িতে আগুন, ১ জনের মৃত্যু

তেলের লরি উল্টে পাঁচ গাড়িতে আগুন, ১ জনের মৃত্যু

ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায় একটি তেলের লরি উল্টে পাঁচটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এঘটনায় নিহত হয়েছেন এক জন ও দগ্ধ অন্তত তিনজন। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে হেমায়েতপুরের জোরপুল এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় ইকবাল নামে একজন মারা যায়। তার বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়। তিনি সিমেন্টের ট্রাকে কাজ করতেন। আর দগ্ধ হয়েছেন অন্তত তিনজন। তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তির জন্য পাঠানো হয়েছে। তাদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ছয়টার দিকে জোরপুল এলাকায় একটি তেলের লরি উল্টে সেটিতে আগুন ধরে যায়। এ সময় আশপাশে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এবিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ মো. বাবুল বলেন, সকালে হেমায়েতপুরের জোরপুল এলাকায় একটি তেলের লরি উল্টে আগুন ধরে গেলে চারটি ট্রাক ও একই প্রাইভেটকার পুড়ে যায়। এতে একজন নিহত হয়েছেন।

এই ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com