মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সীমিত পরিসরে আজ থেকে চলবে ট্রেন

সীমিত পরিসরে আজ থেকে চলবে ট্রেন

সীমিত পরিসরে আর আজ বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। এর আগে স্বাভাবিক হয়েছে দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল।

 

রেলওয়ে জানিয়েছে, আপাতত শুধু লোকাল ও কমিউটার ট্রেন চালানো হবে। ঢাকাসহ এক জেলা থেকে অন্য জেলায় ট্রেন চলাচল করবে।
তবে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকছে। আন্তঃনগর ট্রেন চালানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি রেলপথ মন্ত্রণালয়।এদিকে কারফিউ পরিস্থিতির মধ্যেই সড়কে যান চলাচল প্রায় স্বাভাবিক হয়ে গেছে। রাজধানী ঢাকায় ফিরেছে আগের যানজট। গাড়ির সংখ্যা বেড়েছে দেশের জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে।

 

তবে মেট্রোরেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে এ বাহনের যাত্রীরা। বিশেষ করে অফিসগামী মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। কর্তৃপক্ষ বলছে, মিরপুরে দুটি স্টেশন ভয়াবহ ক্ষতিগ্রস্ত হওয়ায় এক বছরের আগে মেট্রোরেল চালু সম্ভব নয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com