শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
সুবর্ণচরে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’র প্রশিক্ষণ অনুষ্ঠিত

সুবর্ণচরে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’র প্রশিক্ষণ অনুষ্ঠিত

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’র আয়োজনে সবজি উদ্যোক্তা ব্যবসায়ীদের নিয়ে দিনব্যাপী একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) উপজেলার সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়স্থ প্রশিক্ষণ কক্ষে ‘বিজনেস স্কিল ও ফাইন্যান্সিয়াল লিটারেসি’র উপর দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার নোয়াখালী অঞ্চলের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোহাম্মদ সাইফুল্লাহ। প্রশিক্ষণে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে অংশগ্রহন করেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার ক্রেডিট কো-অর্ডিনেটর মো. আলাউদ্দিন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া সংস্থার সুবর্ণচর এলাকার প্রজেক্ট এক্সটেনশন অফিসার রোজিনা আক্তার, পলাশ চন্দ্র মজুমদার, সদর উপজেলার প্রজেক্ট এক্সটেনশন আরিফুর রহমান, সি.এফ.সি ও সানজিদা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সিরাজ উদ্দিন, দৈনিক স্বদেশ প্রতিদিনের সুবর্ণচর উপজেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইয়াছিন প্রমুখ।

প্রশিক্ষণে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার আওতায় পরিচালিত ‘স্মার্ট ফার্মিং হেলদি ফুড প্রজেক্টে’র কর্ম এলাকার বিভিন্ন বাজারে তৈরী করা সবজি কালেকশন সেন্টারের ২০ জন উদ্যেক্তা ব্যবসায়ী অংশগ্রহন করেন।

উল্লেখ্য, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া চলমান অন্যান্য কর্মসূচি ছাড়াও বিগত ২০২১ ইং সাল থেকে সবজি উৎপাদন ও বাজারজাতকরণ নিয়ে বৃহৎ পরিসরে নোয়াখালীতে কাজ করে যাচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com