বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
বাগমারায় “উদীয়মান তরুণ সংঘের” উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বাগমারায় “উদীয়মান তরুণ সংঘের” উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মোঃ সিদ্দিক আলী:

রাজশাহীর বাগমারা উপজেলায় “উদীয়মান তরুণ সংঘ” স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৫ই ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩.০০ ঘটিকায় সমষপুর হাফেজিয়া মাদ্রাসা মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

“উদীয়মান তরুণ সংঘ” সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ মিঠু সরকার এর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক ডি এম জিয়াউর রহমান জিয়া ।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন হাট গাঙ্গোপাড়া বি এম কারিগরি কলেজের ইংরেজি প্রভাষক হাফেজ মাওলানা মোহাম্মদ বাবুল হুসাইন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বাবুল হুসাইন শেখ এছাড়াও উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক সানোয়ার হোসেন, দপ্তর সম্পাদক শ্রী শিপন কুমার, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফ উদ্দিন, জনকল্যাণ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা, যোগাযোগ বিষয়ক সম্পাদক এস আর সাব্বির রহমান প্রমূখ।
অনুষ্ঠানে শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন শীত সবার জন্য আনন্দের হয় না। আমাদের সমাজের যারা অসহায় দরিদ্র মানুষ রয়েছে স্বচ্ছল মানুষের উচিৎ তাদের পাশে দাঁড়ানো।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com