রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

সিরাজগঞ্জে টাকাসহ তিন ছিনতাইকারী আটক

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

সিরাজগঞ্জ থেকে জাহিদুল হক :

সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া গ্রামে এক বিকাশ ব্যবসায়ীর গলায় ছুরি ধরে টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ১ লাখ ৫০ হাজার টাকা, একটি বার্মিজ চাকু, ৫৫ পিস ইয়াবা ও ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।গতকাল সোমবার (৬ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইল গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে লাদিম ওরফে সোহাগ (২০), আলকাসের ছেলে হুসাইন (১৯) ও ইদ্রিস আলীর ছেলে রিপন বাবু ওরফে ডিপজল (২২)।

ওসি বলেন, গত শুক্রবার রাতে (৩ জানুয়ারি) সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের বিকাশ ব্যবসায়ী আব্দুল্লাহ আল মাসুম দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। তিনি চিলগাছা লিটনের মুরগির খামারের সামনে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় যুবকরা বিকাশ ব্যবসায়ীর গলায় ধারালো ছুরি ঠেকিয়ে হাতে থাকা টাকার ব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।

পরে বিকাশ ব্যবসায়ী এবিষয়ে থানায় অভিযোগ দাখিল করলে রোববার রাতে কাজীপুর উপজেলার গান্ধাইল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১ লাখ ৫০ হাজার টাকা, একটি বার্মিজ চাকু, ৫৫ পিস ইয়াবা ও ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। আমাদের এই অভিযান প্রক্রিয়া চলমান আছে এবং এদের সঙ্গে যারা জড়িত আছে তাদের শনাক্তকরণসহ আরও যেসব জিনিস খোয়া গেছে তার উদ্ধারের চেষ্টায় আমাদের অভিযান অব্যাহত আছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com