ঢাকা    শুক্রবার, ০৮ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

সিরাজগঞ্জে টাকাসহ তিন ছিনতাইকারী আটক

সিরাজগঞ্জে টাকাসহ তিন ছিনতাইকারী আটক
সিরাজগঞ্জ থেকে জাহিদুল হক : সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া গ্রামে এক বিকাশ ব্যবসায়ীর গলায় ছুরি ধরে টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ১ লাখ ৫০ হাজার টাকা, একটি বার্মিজ চাকু, ৫৫ পিস ইয়াবা ও ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।গতকাল সোমবার (৬ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইল গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে লাদিম ওরফে সোহাগ (২০), আলকাসের ছেলে হুসাইন (১৯) ও ইদ্রিস আলীর ছেলে রিপন বাবু ওরফে ডিপজল (২২)। ওসি বলেন, গত শুক্রবার রাতে (৩ জানুয়ারি) সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের বিকাশ ব্যবসায়ী আব্দুল্লাহ আল মাসুম দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। তিনি চিলগাছা লিটনের মুরগির খামারের সামনে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় যুবকরা বিকাশ ব্যবসায়ীর গলায় ধারালো ছুরি ঠেকিয়ে হাতে থাকা টাকার ব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। পরে বিকাশ ব্যবসায়ী এবিষয়ে থানায় অভিযোগ দাখিল করলে রোববার রাতে কাজীপুর উপজেলার গান্ধাইল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১ লাখ ৫০ হাজার টাকা, একটি বার্মিজ চাকু, ৫৫ পিস ইয়াবা ও ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। আমাদের এই অভিযান প্রক্রিয়া চলমান আছে এবং এদের সঙ্গে যারা জড়িত আছে তাদের শনাক্তকরণসহ আরও যেসব জিনিস খোয়া গেছে তার উদ্ধারের চেষ্টায় আমাদের অভিযান অব্যাহত আছে।

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ০৮ মে ২০২৬

সিরাজগঞ্জে টাকাসহ তিন ছিনতাইকারী আটক

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৫

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত