বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
কিশোরগঞ্জে ৮১৫ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

কিশোরগঞ্জে ৮১৫ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন:

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ৮১৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও ৯৮ হাজার ৪৬০ টাকাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার  মো. হাবিবুল্লাহ(৪০) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর এলাকার মৃত আব্দুল মন্নানের ছেলে।
রবিবার, ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিক দের বিষয় টি জানান র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) জুয়েল চাকমা।
গ্রেফতার আসামি বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com