সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট বসানো হবে না: প্রধানমন্ত্রী

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট বসানো হবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট বসানো হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল বিষয় ভ্যাটের আওতা মুক্ত থাকবে।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। এ সময় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উপস্থিত ছিলেন।

সভাশেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বেসরকারি শিক্ষার্থীদের কোনো কিছুতেই ভ্যাট নেওয়া হবে না। এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভবনের সব কিছুই থাকবে ভ্যাটমুক্ত। প্রধানমন্ত্রী এই বিষয়টি একনেক সভায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন।

গতকাল সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছিলেন, ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ওপর ভ্যাট আরোপ করা হবে। তবে ছাত্রদের ওপর নয়।

এর একদিন পরই অনুষ্ঠিত একনেক সভায় অনির্ধারিত বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com