মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড তেলের পর্যাপ্ত মজুদ আছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : জ্বালানি বিভাগ সিংড়ায় তেল মজুদ করে বিপাকে ব্যবসায়ী, ইউএনও’র জরিমানা ১ লাখ টাকা নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন মহসীন হোসাইন বিদ্যুৎ মনোহরদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গাঁজাসহ ধরা পড়ল মাদক ব্যবসায়ী “তদন্তে এসে ভোজ, অভিযোগে কোটি টাকার লুট: পিআইওদের দুর্নীতির চিত্রে নতুন প্রশ্ন” প্রয়াত অভিনেতা শামস সুমনের মৃত্যুদাবি পরিশোধ করলো সন্ধানী লাইফ ‘স্বপ্ন’ সুপারশপের ডেটা হ্যাক, ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের বগুড়া আদমদীঘিতে বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক
পল্টন থানা হারানো ৪৩টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিয়েছে

পল্টন থানা হারানো ৪৩টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিয়েছে

থানা সূত্রে জানা যায়, মালিকদের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে পুলিশ প্রযুক্তিগত সহায়তায় ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয়। মোবাইল উদ্ধার অভিযানে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী এবং পল্টন থানা পুলিশের এএসআই ইকবাল হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

গত ৩ ডিসেম্বর (বুধবার) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে এসি ফারাবীসহ থানার কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার হওয়া ফোনগুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

থানা কর্তৃপক্ষ আরও জানায়, চলতি বছরের পূর্ববর্তী ১১ মাসে তারা ৫০০–র বেশি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের নিকট ফিরিয়ে দিয়েছে।

নিজেদের হারানো ফোন দ্রুত ফিরে পেয়ে মালিকরা ডিএমপি ও পল্টন থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com