সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নতুন ছবির শুটিংয়ে সালমান, বিপরীতে প্রিয়াঙ্কা

নতুন ছবির শুটিংয়ে সালমান, বিপরীতে প্রিয়াঙ্কা

ভিশন বাংলা ডেস্কবলিউড সুপারস্টার সালমান খান শুরু করেছেন তাঁর নতুন ছবির কাজ। কোরীয় একটি ছবির চিত্রনাট্যের অনুসরণে তৈরি হতে যাচ্ছে আলী আব্বাস জাফরের এই ম্যাগনাম ওপাসটি। যার নাম রাখা হয়েছে ‘ভারত’। গতকাল সোমবার একটি দৃশ্য শুটিংয়ের মাধ্যমে ছবিটি নির্মাণ শুরু হয়।

উল্লেখ্য, ২০১৪ সালে কোরিয়ান ছবি ‘ওড টু মাই ফাদার’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে এই ছবিটি। এই ধরনের ছবিকে নির্মাণকে ‘অফিসিয়াল অ্যাডাপটেশন’ বলা হয়।

এই ছবিতে সালমানের বিপরীতে আছেন বলিউডের আন্তর্জাতিক স্টার প্রিয়াঙ্কা চোপড়া। ‘ভারত’-পরিবারে যোগদান প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ভালো লাগছে এই প্রজেক্টটির সাথে কাজ করব ভেবে। বিশেষ করে আলভিরা ও অতুলের সাথে (সালমান খানের বোন ও ভগ্নিপতি, ছবিটির প্রযোজক) কাজ করতে পারব ভেবে ভালো লাগছে। এটা খুব ভালো একটা ছবি হতে যাচ্ছে কেননা এটি একটি দারুণ টিম।

পরিচালক আলী আব্বাস জাফর ছবিটির প্রথম দৃশ্য চিত্রায়নের একটি ছবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, শুধু হলো ভারত। একজন মানুষ ও একটি দেশের একসঙ্গে যাত্রার গল্প। আসবে ঈদ ২০১৯-এ।

সূত্র : হিন্দুস্তান টাইমস

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com