বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
চট্টগ্রামে ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ১০

চট্টগ্রামে ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ১০

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জাকাতের কাপড় ও ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে ১০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অর্ধশতাধিক।

সোমবার সকালে উপজেলার পূর্ব গাঠিয়া ঢেঙ্গা হাঙ্গরমুখ এলাকারা সুদি কবীরের বাড়িতে এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

সাতকনিয়া থানা সেকেন্ড অফিসার সিরাজুল ইসলাম জানান, সকালে সুদি কবীরের ছেলে মো. শাহজাহান গরিবদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করছিলেন। সে সময় অধিক ভিড়ের মধ্যে পড়ে হতাহতের এ ঘটনা ঘটে।

গত বছরের ডিসেম্বরে চট্টগ্রামের সদ্যপ্রয়াত সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে গিয়ে পদদলিত হয়ে ১০ জন নিহত হছিলেন। ওই ঘটনায় আহত হয়েছিল ১৮ জনের মতো।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com