শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
পিরোজপুরে মাসব্যাপী মাদক ও সন্ত্রাসবিরোধী গণ পদযাত্রা

পিরোজপুরে মাসব্যাপী মাদক ও সন্ত্রাসবিরোধী গণ পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদকদ্রব্যের মূলোৎপাটনসহ সন্ত্রাস-জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী গণ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ভাণ্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে আজ বুধবার ছিল মাসব্যাপী এ গণ পদযাত্রার শেষ দিন।

শহরের রিজার্ভ পুকুরপাড় থেকে পদযাত্রাটি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা অংশ নেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ওয়ার্কার্স পার্টি পিরোজপুর জেলার প্রধান সংগঠক খান মো. রুস্তুম আলী, ভাণ্ডারিয়া উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম হাওলাদার, পৌর যুবলীগ নেতা মো. ওয়ালিদ খান প্রমুখ।

বক্তারা সরকারের চলমান মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে অবিলম্বে মাদকের গডফাদার, ডিলার, ফেরিওয়ালা ও মাদক সেবনকারীসহ সকল রাষ্ট্র ও সমাজবিরোধীদের গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে গত ২৮ এপ্রিল মাসব্যাপী এ গণ পদযাত্রা উদ্বোধন করেন  বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। আজ বুধবার ছিল পদযাত্রার শেষ দিন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com