শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মাদককে না বলার শপথ নিয়ে মংলায় এবার স্বেচ্ছায় মাদক সেবনকারীর আত্মসমর্পন

মাদককে না বলার শপথ নিয়ে মংলায় এবার স্বেচ্ছায় মাদক সেবনকারীর আত্মসমর্পন

মংলা প্রতিনিধি: মাদককে না বলার শপথ নিয়ে মংলায় আবারো স্বেচ্ছায় প্রশাসনের কাছে আত্মসমর্পন করেছে ৮ মাদক সেবনকারী। গতকাল সোমবার সকালে মংলার মিঠাখালী ইউনিয়নের চেয়ারম্যান ই¯্রাফিল হাওলাদারের আহ্বানে সাড়া দিয়ে এবং মংলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের তৎপরতায় এসব মাদক সেবনকারীরা মংলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ খায়রুল আলমের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পন করে। পরে এসব মাদক সেবনকারীদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রবিউল ইসলামের করা ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।

বিচারক ৮ মাদকসেবী সবাইকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আত্মসমর্পনকারী মাদক সেবীরা হলেন, উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তের মেঠ গ্রামের সুবির মন্ডলের ছেলে সমির মন্ডল (৫৬), আর্শিনী মন্ডলের ছেলে সুজন মন্ডল (৩৫), স্বপন শিকারীর ছেলে শোভন শিকারী (২৩), প্রকাশ সরকার’র ছেলে পার্থ সরকার (৩৮) ও একই এলাকার মোসলেম শেখ’র ছেলে কালাম শেখ (৪০),একই ইউনিয়নের সাতগড়িয়া গ্রাম এলাকার মোস্তফা শেখ’র ছেলে আলমগীর শেখ (২৫), প্রমানন্দ মন্ডল’র ছেলে সন্তস কুমার মন্ডল (৩৬) ও একই এলাকার ওমর আলী শেখ’র ছেলে কামাল শেখ (২৮)। এদের সবার বাড়ি মংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নে। এসব মাদক সেবীরনা ভবিষ্যতে আর কখনও মাদক সেবন করবে না বলে প্রশাসনের কাছে শপথ বাক্য পাঠ করেন। গতকাল দুপুরে আদারতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে বলে জানায় পুলিশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com