রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মাধবপুরে বই উৎসব অনুষ্ঠিত

মাধবপুরে বই উৎসব অনুষ্ঠিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ‍ঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বছরের প্রথম দিনেই নতুন বই তুলে দেওয়া হয়েছে। মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজল রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, কাউন্সিলর আব্দুল হেকিম। সকাল ১১টায় ফুলকলি পৌর কিন্ডার গার্টেনে মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অধ্যক্ষ সাইফুল হক মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর অজিত কুমার রায়, আবুল বাশার, আব্দুল হেকিম প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com