রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফেনীতে বন্দুকযুদ্ধে দুই কথিত মাদক ব্যবসায়ী নিহত

ফেনীতে বন্দুকযুদ্ধে দুই কথিত মাদক ব্যবসায়ী নিহত

প্রতীকী ছবি

ডেস্ক নিউজঃ ফেনীর দাগনভূঁঞা এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দলের গুলি বিনিময়ের ঘটনায় ঘটনাস্থল থেকে দুইজন মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ, ১টি ওয়ান শুটারগান ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার এবং আনুমানিক ২৫০ কেজি গাঁজাসহ ১টি কাভার্ড ভ্যান জব্দ করেছে র‌্যাব-৭।
ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের সিলোনীয়া এলাকায় এ ঘটনা ঘটে। সূত্র জানায়, ফেনী সদরের ধর্মপুরের একটি দল মাদক বহন করে নোয়াখালীর দিকে যাচ্ছিল- এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। এতে নিহতদের নাম আসাদ ও এনামুল হক আখন্দ বলে জানা গেছে। তারা মাদারিপুরের নাগরিক বলে জানা যায়।
র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বিস্তারিত বিবরণ পরে জানাবেন বলে তিনি জানান।
সূত্র মতে, সোমবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে আসা র‌্যাবের একটি দলের সঙ্গে দাগনভূঁঞায় কথিত মাদক কারবারিদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে দুটি মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com