রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
না ফেরার দেশে চলে গেলেন সৈয়দ আশরাফুল ইসলাম

না ফেরার দেশে চলে গেলেন সৈয়দ আশরাফুল ইসলাম

ভিশন বাংলা ডেস্কঃ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সৎ ও আদর্শের প্রতীক কিংবদন্তী তুল্য রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলাম। টেলিভিশনে তার মৃত্যু সংবাদ প্রচারের সাথে সাথে কিশোরগঞ্জে শোকের ছায়া নেমে আসে। দলীয় নেতাকর্মীসহ অনেকেই রাতে ভিড় করেন জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। তাদের চোখে মুখে বিষাদের ছায়া। সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো কিশোরগঞ্জবাসী

বেশ কয়েক মাস ধরে থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন সৈয়দ আশরাফ। চিকিৎসাধীন থাকা অবস্থাতেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয় তাকে। অনুপস্থিতিতেই বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। তার মৃত্যুতে শুধু দলীয় নেতাকর্মী-সমর্থকরাই নন, সাধারণ মানুষও শোকে মুহ্যমান। প্রিয় অভিভাবককে হারানোর বেদনা সবার মাঝে।সবার একটাই কথা, সৈয়দ আশরাফের শূন্যতা সহজে পূরণ হবার নয়।কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান জানান, সৈয়দ আশরাফের মৃত্যুতে শুধু কিশোরঞ্জের রাজনীতিতেই শূন্যতার সৃষ্টি হয়নি, সারা দেশের রাজনীতিতেই শূন্যতার সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জবাসী হয়েছে অভিভাবকহীন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com