রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভার ৭০ কেজি গাঁজাসহ ০৪ (চার) মাদক ব্যবসায়ীকে প্রাইভেট কারসহ গ্রেফতার করেছে র‌্যাব-২

সাভার ৭০ কেজি গাঁজাসহ ০৪ (চার) মাদক ব্যবসায়ীকে প্রাইভেট কারসহ গ্রেফতার করেছে র‌্যাব-২

ভিশন বাংলা ডেস্কঃ গত ০৩/০১/২০১৯খ্রিঃ তারিখ আনুমানিক ১২.৫০ ঘটিকায় র‌্যাব-২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুমিল্লা হতে ০১ টি সাদা রংয়ের প্রাইভেটকার, যার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো-গ-২৩-০১৩৭ যোগে বিপুল পরিমান গাঁজা (মাদক) নিয়ে আব্দুলাহপুর হয়ে ঢাকা জেলার সাভার থানাধীন বলিয়ারপুর নামক স্থানে আসছে। উক্ত সংবাদ এর সত্যতা যাচায়ে র‌্যাব-২ এর আভিযানিক দল অনুমান ১৩.১০ ঘটিকার সময় ঢাকা জেলার সাভার থানাধীন বলিয়ারপুর বাস মেরামত ও পার্কিং এর বিপরীত পাশে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে। হঠাৎ ১৪২০ ঘটিকার সময় উক্ত গাড়িটি চেকপোষ্টের সামনে আসলে গাড়িটি থামার জন্য  সিগন্যাল দিলে র‌্যাবের উপস্থিতি টেরপেয়ে গাড়ি থেকে নেমে মাদক ব্যবসায়ীরা ঘটনাস্থল হতে দ্রুত পালানোর চেষ্টা কালে (১) মোঃ মামুন (৩০), ২। মোঃ শাহ আলম (২৫), ৩। মোঃ আলমগীর হোসেন (২৯), এবং ৪। মোঃ রিয়াদ (৩৭) কে আটক করে। গ্রেফতারকৃত আসামীদেরকে গাঁজা চালান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করে। পরবর্তীতে ব্যাপক জিঞ্জাসাবাদে তাদের ব্যবহৃত প্রাইভেটকার এর ভিতরে রক্ষিত ৬ টি খাকী রংয়ের স্কচটেপ দ্বারা মড়ানো প্যাকেটসহ সর্বমোট ৭০ (সত্তর) কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য (গাঁজা) এর কথা স্বীকার করে। তাদের দেয়া তথ্য মতে প্রাইভেটকার এর ভিতরে লুকিয়ে রাখা ৬ টি খাকী রংয়ের স্কচটেপ দ্বারা মড়ানো প্যাকেটসহ সর্বমোট ৭০ (সত্তর) কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য (গাঁজা) পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামী জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন যাবৎ তারা রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে  আরও জানান যে, তারা পরস্পর যোগসাজোসে দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকার যোগে সীমান্তবর্তী জেলা কুমিল্লা হইতে গাঁজা (মাদক) ক্রয় করে রাজধানীর সাভার থানার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। তাদের ব্যবহৃত প্রাইভেটকার এবং মোবাইল সেটগুলি মাদকদ্রব্য ব্যবসার কাজে ব্যবহার করে বলিয়া জানায়। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২-এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

– বিজ্ঞপ্তি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com