বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
ঢাকার কাছে পাত্তাই পেল না রাজশাহী

ঢাকার কাছে পাত্তাই পেল না রাজশাহী

ক্রীড়া ডেস্কঃ বিপিএলের উদ্বোধনী ম্যাচে রানখরা দেখে মিরপুরে আসা দর্শকরা হয়ত ভাবেননি সন্ধ্যায় ফ্ল্যাডলাইটের আলোয় দেখা যাবে চার-ছক্কার ঝলকানি। দুপুরে চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে মাত্র ৯৮ রান নিয়েও শেষ ওভার পর্যন্ত লড়েছে রংপুর রাইডার্স। রাতের ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে ৯ ওভারেই ঢাকা ডায়নামাইটস তুলে ফেলে ১০০ রান। একই উইকেটে দিন ও রাতের ম্যাচে দেখা গেল বিপরীত চিত্র।বিনা উইকেটে শতরান পাড়ি দেয়া ঢাকা দুইশ ছোঁয়ার দারুণ সম্ভাবনা জাগালেও পারেনি ২০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে।

হযরতউল্লাহ জাজাই ও সুনিল নারিন মিলে ওপেনিং জুটিতে উপহার দেন ১১৬ রান। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারালে রান তোলার গতি কিছুটা কমে আসে।২৮ বলে ৩৮ করে প্রথম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন নারিন। ৪১ বলে ৭৮ রানের অসাধারণ ইনিংস খেলে ফেরেন হযরতউল্লাহ। দুই ওপেনার সাজঘরে ফেরার পর কাইরেন পোলার্ড (৩), অধিনায়ক সাকিব আল হাসান (২), নুরুল হাসান সোহান (১) রানের চাকা ঘোরাতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন।শেষে শুভাগত হোম ব্যাটে ঝড় তুললে ১৮৯ রানের লড়াকু পুঁজি পায় ঢাকা। শুভাগত ১৪ বলে ৩৮ ও রাসেল ১৯ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। ষষ্ঠ উইকেটে ২৮ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দুজনে।আরাফাত সানি নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, আরাফাত সানি ও কায়েস আহমেদ। ৩ ওভারে ৫৩ রান দিয়ে উইকেটহীন ছিলেন এক মৌসুম পর বিপিএলে ফেরা আলাউদ্দিন বাবু।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com