শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

সুন্দরবনের বাঘ লোকালয়ে, পিটিয়ে হত্যা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮

মোরেলগঞ্জে একটি রয়েল বেঙ্গল টাইগারকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে উপজেলার সুন্দরবনসংলগ্ন গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে সুন্দরবন ছেড়ে গুলিশাখালী গ্রামে ঢুকে পড়ে একটি বাঘ। বাঘটি দেখে সারা রাত আতঙ্কের মধ্যে থাকে গ্রামবাসী।

পরে মঙ্গলবার সকালে গ্রামের একটি মাছের ঘেরে ঢুকে বাঘটি মাসুম নামে এক যুবকের ওপর আক্রমণ করে। এ সময় ওই যুবককে বাঁচাতে স্থানীয়রা এগিয়ে যান। বাঘটি তাদের ওপরও থাবা বসায়। পরে স্থানীয়রা তাদের বাঁচাতে বাঘটিকে পিটিয়ে হত্যা করে।

বাঘের থাবায় আহত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ও গুরুতর হওয়ায় একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের গুলিশাখালী টহল ফাঁড়ির ওসি মো. মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মৃত বাঘটিকে উদ্ধার করে চাঁদপাই রেঞ্জে নিয়ে যাওয়া হয়। বাঘটির উচ্চতা ছয় ফুট আট ইঞ্চি। এ ঘটনায় অনুসন্ধান চলছে বলে জানান ওসি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com