ঢাকা    মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

সুন্দরবনের বাঘ লোকালয়ে, পিটিয়ে হত্যা

সুন্দরবনের বাঘ লোকালয়ে, পিটিয়ে হত্যা
মোরেলগঞ্জে একটি রয়েল বেঙ্গল টাইগারকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে উপজেলার সুন্দরবনসংলগ্ন গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোমবার রাতে সুন্দরবন ছেড়ে গুলিশাখালী গ্রামে ঢুকে পড়ে একটি বাঘ। বাঘটি দেখে সারা রাত আতঙ্কের মধ্যে থাকে গ্রামবাসী। পরে মঙ্গলবার সকালে গ্রামের একটি মাছের ঘেরে ঢুকে বাঘটি মাসুম নামে এক যুবকের ওপর আক্রমণ করে। এ সময় ওই যুবককে বাঁচাতে স্থানীয়রা এগিয়ে যান। বাঘটি তাদের ওপরও থাবা বসায়। পরে স্থানীয়রা তাদের বাঁচাতে বাঘটিকে পিটিয়ে হত্যা করে। বাঘের থাবায় আহত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ও গুরুতর হওয়ায় একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব সুন্দরবনের গুলিশাখালী টহল ফাঁড়ির ওসি মো. মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মৃত বাঘটিকে উদ্ধার করে চাঁদপাই রেঞ্জে নিয়ে যাওয়া হয়। বাঘটির উচ্চতা ছয় ফুট আট ইঞ্চি। এ ঘটনায় অনুসন্ধান চলছে বলে জানান ওসি।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সুন্দরবনের বাঘ লোকালয়ে, পিটিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০১৮

featured Image
মোরেলগঞ্জে একটি রয়েল বেঙ্গল টাইগারকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে উপজেলার সুন্দরবনসংলগ্ন গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোমবার রাতে সুন্দরবন ছেড়ে গুলিশাখালী গ্রামে ঢুকে পড়ে একটি বাঘ। বাঘটি দেখে সারা রাত আতঙ্কের মধ্যে থাকে গ্রামবাসী। পরে মঙ্গলবার সকালে গ্রামের একটি মাছের ঘেরে ঢুকে বাঘটি মাসুম নামে এক যুবকের ওপর আক্রমণ করে। এ সময় ওই যুবককে বাঁচাতে স্থানীয়রা এগিয়ে যান। বাঘটি তাদের ওপরও থাবা বসায়। পরে স্থানীয়রা তাদের বাঁচাতে বাঘটিকে পিটিয়ে হত্যা করে। বাঘের থাবায় আহত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ও গুরুতর হওয়ায় একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব সুন্দরবনের গুলিশাখালী টহল ফাঁড়ির ওসি মো. মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মৃত বাঘটিকে উদ্ধার করে চাঁদপাই রেঞ্জে নিয়ে যাওয়া হয়। বাঘটির উচ্চতা ছয় ফুট আট ইঞ্চি। এ ঘটনায় অনুসন্ধান চলছে বলে জানান ওসি।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত