সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
পুলিশের কাছে তরুণীর বিরুদ্ধে মন চুরির অভিযোগ!

পুলিশের কাছে তরুণীর বিরুদ্ধে মন চুরির অভিযোগ!

ছবিঃ ‍ইন্টারনেট

ডেস্ক নিউজঃ পুলিশের কাছে মন চুরির অভিযোগ করেছেন এক যুবক। অবিশ্বাস্য হলেও সত্য এমন ঘটনা ঘটেছে ভারতে। দেশটির মহারাষ্ট্রের নাগপুরের এক পুলিশ স্টেশনে এমন অভিযোগ করেছেন ওই যুবক।

ভারতের নাগপুরের পুলিশ কমিশনার ভূষণ কুমার উপাধ্যায় গত সপ্তাহে এক অনুষ্ঠানে এসে এ ঘটনা সবার কাছে খুলে বলেন। তবে তিনি অভিযোগকারী যুবকের নাম-পরিচয় জানাননি। এ ছাড়া যে তরুণীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তার পরিচয়ও প্রকাশ করেননি এ পুলিশ কর্মকর্তা।

জানা গেছে, সম্প্রতি নাগপুরের একটি পুলিশ স্টেশনে এক যুবক হাজির হন। তিনি এক তরুণীর বিরুদ্ধে থানা-পুলিশের কাছে অভিযোগ করতে চান। পুলিশ যথারীতি কাগজ-কলম নিয়ে প্রস্তুত। তখন যুবক বলেন, একটি মেয়ে তার (যুবক) মন চুরি করেছে। চুরি যাওয়া মন পুলিশের সহায়তায় ফেরত পেতে চান তিনি।

যুবকের কাছ থেকে অভিযোগ শুনে পুলিশ হতবাক। অভিযোগের বিষয়ে কী করবেন, ভেবে পান না পুলিশ স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। অবশেষে তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সব শুনে যুবককে জানিয়ে দেন, ভারতের আইনে মন চুরির অভিযোগের বিষয়ে কোনো ধারা নেই।

ওই অনুষ্ঠানে নাগপুরের পুলিশ কমিশনার মজা করে বলেন, ‘অভিযোগ পেলে চুরি যাওয়া বস্তু উদ্ধার করে তারা ফেরত দিতে পারেন। কিন্তু কখনও কখনও তারা এমন সব অভিযোগ পান, যার কোনো সমাধান তাদের কাছে নেই।’

সূত্র-এনডিটিভি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com