মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সংরক্ষিত আসনে মনোনয়নপত্র নিলেন নায়িকারা

সংরক্ষিত আসনে মনোনয়নপত্র নিলেন নায়িকারা

বিনোদন ডেস্কঃ একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন বেশ কয়েকজন নায়িকা। মঙ্গলবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রম উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সূত্রে জানা যায়, এ পর্যন্ত তারকাদের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, মৌসুমী, অপু বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শমী কায়সার, সুবর্ণা মুস্তাফা, ফাল্গুনী হামিদ, তারিন, সারাহ বেগম কবরী, সুজাতা, অঞ্জনা, দিলারা, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, শাহনূর।

আওয়ামী লীগের প্রতিটি মনোনয়নপত্রের জন্য নেওয়া হচ্ছে ৩০ হাজার টাকা। বাংলাদেশে ৩৫০ আসনে জাতীয় সংসদে নির্বাচন হয়। এর মধ্যে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি আসন পাচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com