রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো
পায়ের গোড়ালি ফাটা থেকে বাঁচতে করণীয়

পায়ের গোড়ালি ফাটা থেকে বাঁচতে করণীয়

ডেস্ক নিউজঃ এখন শীতকাল। এ সময় সাধারণ একটি সমস্যা হলো পায়ের গোড়ালি ফাটা। এ সমস্যাটি অনেকের ক্ষেত্রে সারাবছরই থাকে। গোড়ালি ফেটে গেলে তার চিকিৎসা করা বা তার পরিচর্যা করা আবশ্যক। জেনে নিন ফাটা গোড়ালির সমস্যায় পড়া থেকে মুক্তির উপায়-

পায়ের যত্নে গ্লিসারিন : পায়ের যত্নে গ্লিসারিনকে ওষুধ হিসেবেও ব্যবহার করা হয়। গ্লিসারিন রুক্ষ ত্বকে এনে দেয় কোমলতা। অনেক সময় ঠাণ্ডার জন্য বা অন্য কারণে ত্বকের ওপরটা খসখসে হয়ে উঠতে শুরু করে। এ সময় গ্লিসারিন ব্যবহার করে দূর করতে পারেন ত্বকের এ খসখসে ভাব। এ ছাড়া চর্ম রোগ সারাতেও বেশিরভাগ ওষুধেই গ্লিসারিন ব্যবহার করা হয়ে থাকে।

বাড়িতেও জুতা পরুন : খালি পায়ে বাড়ির বাইরে হাঁটা বা বাড়ির ভেতরে হাঁটা দুটোই সমান ক্ষতিকর। ফলে খুব সহজেই গোড়ালি ফাটতে পারে। এবং তা থেকে সংক্রমণ হতে পারে। তাই বাড়িতেও জুতো পরা বা পা ঢেকে রাখার অভ্যাস করুন।

সঠিক জুতা নির্বাচন : অনেকসময়ই মানুষ এমন জুতা ব্যবহার করে যা ভুল মাপের হয়। অনেকে জুতার মাপ বুঝতে না পেরে ছোট বা বড় মাপের জুতাও ব্যবহার করেন। এর প্রভাব পড়ে পায়ের গোড়ালিতে।আর পায়ের গোড়ালি ফাটার এটিও একটি কারণ হতে পারে।

পায়ের ব্যায়াম : পায়ের কিছু ব্যায়াম রয়েছে, যা গোড়ালি ফাটার সমস্যা দূর করতে পারে। ব্যায়াম করলে পায়ে রক্ত সঞ্চালনা বাড়বে এবং তার ফলে গোড়ালি ফাটার সমস্যা কমবে। এ ছাড়া বাড়িতেই ফাটা গোড়ালির সমস্যা দূর করতে চাইলে নিয়মিত ম্যাসাজ করতে পারেন। নিয়মিত পায়ের ম্যাসাজ করলেও পায়ে রক্ত সঞ্চালনা ভালো হয় এবং পা না ফেটে নরম ও মোলায়েম থাকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com