সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
আগৈলঝাড়ায় শৈত্য প্রবাহে বিপর্যস্ত জনজীবন, চরম কষ্টে দিন মজুর ও নিম্ন আয়ের মানুষেরা

আগৈলঝাড়ায় শৈত্য প্রবাহে বিপর্যস্ত জনজীবন, চরম কষ্টে দিন মজুর ও নিম্ন আয়ের মানুষেরা

মৃদুল দাস, আগৈলঝাড়া প্রতিনিধিঃ প্রবাদ আছে“ মাঘের শীত বাঘের গায়।” দেশে কয়েক দিনে ২০ থেকে ২৫ ডিগ্রী তাপমাত্রায় অবস্থান করায় আগৈলঝাড়ার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্য প্রবাহ আর ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জন জীবন।
কনকনে শীত ও ঘন কুয়াশার কারনে দিন মজুর, নিম্ন আয়ের পরিবারের সদস্যদের শীত নিবারনের জন্য প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে এখন পুরানো পোশাকের দোকানে ভীড় করছেন।
অন্যান্য বছর শীতের শুরুতেই সরকারীভাবে কম্বল বিতরণ করা হলেও এবছর জাতীয় নির্বাচনের তফসীল ঘোষণার কারণে আইনী বাধ্য বাধকতায় স্থানীয় এমপি বা আওয়ামীলীগ বা অন্য কোন রাজনৈতিক সংগঠন শেিতর শুরুতে গরীবদের মধ্যে কম্বল বিতরণ করতে পারেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, সরকারীভাবে এপর্যন্ত উপজেলায় ২২শ ৬৫পি কম্বল বরাদ্দ পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তা বন্টন করা হয়েছে। তবে চাহিদার তুলনায় ওই কম্বল পর্যাপ্ত নয়। শীতের তীব্রতায় দরিদ্র মানুষেরা কাজের জন্য ঘর থেকে বাইরে যেতে পারছে না। যাদের প্রয়োজনীয় গরম কাপড় নেই তারা শীতের তীব্রতা থেকে বাঁচতে একটু উত্তাপের জন্য খড়কুটা জ্বালিয়েও শীত নিবারণ করছে। ঘন কুয়াশার তীব্রতার কারনে অনেক চাষের জমির রোপিত বীজ ধানের চারা মারা যাচ্ছে। শীতের কারণে সন্ধ্যার পরপরই রাস্তা-ঘাট ও হাট-বাজারে লোকজনের উপস্থিতি কমে যাচ্ছে। শীত আর ঘন কুয়াশার কারণে শিশু এবং বয়োবৃদ্ধদের ঠান্ডাজনিত রোগ বালাই জ্বর, সর্দি-কাশি, শ্বাষকষ্ট ও ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। হাসপাতালে প্রতিদিনই শীত জনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন উপজেলা হাসপতাল প্রধান ডা. একেএম মনিরুল ইসলাম।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com