সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
সেরা মা পদক পাচ্ছেন বাইক চালক শাহনাজ

সেরা মা পদক পাচ্ছেন বাইক চালক শাহনাজ

ডেস্ক নিউজঃ বাইক চালিয়ে অর্থ উপার্জন করে দুই সন্তানের পড়াশোনা চালিয়ে যাওয়া আলোচিত সেই শাহনাজ এবার পাচ্ছেন সেরা মা পদক। তাকে এ পদক দেবে ‘এ আর কিডস মিডিয়া’।

রাইড শেয়ারিংয়ের মাধ্যমে উবার ও পাঠাওয়ের সহায়তায় তিনি রাজধানীতে বাইক চালিয়ে অর্থ উপার্জন করেন।

শাহনাজকে পদক দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কিডস মিডিয়ার সিইও আরিফ রহমান শিবলী। তিনি বলেন, ছয়জন মায়ের হাতে তুলে দেয়া হবে ‘এ আর কিডস সেরা মা-২০১৯’ এর পদক।

সংগ্রামী নারী শাহনাজ আক্তার সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। রাজধানীর মিরপুরেই জন্ম তার। বাবা নেই। স্বামী থাকলেও তিনি আলাদা থাকেন। তার সঙ্গে তার দুই মেয়েও থাকে। বড় মেয়ে নবম ও ছোট মেয়ে প্রথম শ্রেণিতে পড়ে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com