সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
চৌদ্দগ্রামে কয়লার ট্রাক উল্টে ১৩ শ্রমিক নিহত

চৌদ্দগ্রামে কয়লার ট্রাক উল্টে ১৩ শ্রমিক নিহত

ডেস্ক নিউজঃ কুমিল্লার চৌদ্দগ্রামে কয়লাবহনকারী একটি ট্রাক উল্টে ইটভাটার ১৩ শ্রমিক নিহত হয়েছেন। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে ইটভাটার মালামাল নামানোর সময় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তারা সবাই কাজী অ্যান্ড কোং নামে একটি ইটভাটার শ্রমিক। চৌদ্দগ্রাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইনজামামুল হক বলেন, ট্রাক থেকে মালামাল নামাতে গিয়ে সেটি উল্টে ঘটনাস্থলে ১৩ জন নিহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com