বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
দ্রুতই নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন হবে : ওবায়দুল কাদের

দ্রুতই নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন হবে : ওবায়দুল কাদের

ডেস্ক নিউজঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে যাত্রা শুরু করেছি। দ্রুত সময়ের মধ্যে এ ওয়েজ বোর্ড বাস্তবায়নে কাজ চলছে।আজ শনিবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আগে এ মন্ত্রিসভা কমিটি ছিল ৫ সদস্যের। আমাকে আহ্বায়ক করে এটি এখন ৭ সদস্যে উন্নীত করা হয়েছে। আজকেই এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো। আমরা পর্যায়ক্রমে সব স্টেক হোল্ডারের সঙ্গে আলাপ-আলোচনা করে দ্রুতই একটি সিদ্ধান্ত আসতে পারবে বলে আশা করছি।এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আমরা সুপারিশ তৈরি করবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। তবে বিষয়টি খুব জটিলও নয়, আবার একেবারে সহজও নয়। আমরা ভেবেচিন্তেই এগোচ্ছি। নির্দিষ্ট সময়ের মধ্যেই সুপারিশ পেশ করতে পারবে বলে আশা করছি।টেলিভিশনসহ ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের এ ওয়েজবোর্ডের আওতায় আনা হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, টেলিভিশন বা ইলেক্ট্রনিক গণমাধ্যমে কর্মরতদের বেতন কাঠামোর আওতায় আনার বিষয়ে আমরা ইতিবাচক আলাপ-আলোচনা করছি। আশা করছি, এ বিষয়েও একটি সিদ্ধান্ত হবে।
তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, ‘অনলাইনের প্রয়োজন আছে। তবে রেজিস্ট্রেশনের সময় ভুঁইফোড়গুলো বাদ পড়ে যাবে। পাশাপাশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড রিভাইজ করা হবে।’গত ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড গঠনে নতুন কমিটি গঠন করা হয়।সকাল ১০টায় তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ন, তথ্যমন্ত্রী ড. মো. হাছান মাহমুদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদসহ কমিটির অন্য সদস্যরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com