বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
মাইজদীতে অস্ত্রসহ সাত যুবক আটক

মাইজদীতে অস্ত্রসহ সাত যুবক আটক

নোয়াখালীর মাইজদীতে কাটা রাইফেল ও একটি পিস্তলসহ সাত যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ এ সময় সময় তাদের কাছ থেকে পাঁচটি চাইনিজ কুড়ালও  জব্দ করা হয়।

গতকাল বুধবার রাত ১১টার দিকে শহরের পৌর বাজারে অবস্থিত আলু গুদামের দ্বিতীয় তলার ছাদ থেকে তাদেরকে  আটক করা হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম. তানভীর আহমেদ জানান, কয়েকজন যুবক পৌর বাজার এলাকায় অপরাধ সংঘঠিত করার উদ্দেশ্যে একত্রিত হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ সেখানে  অভিযান চালায়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদেরকে গুলি করার চেষ্টা চালায়।

তাৎক্ষণিকভাবে ডিবি পুলিশ সদর সার্কেল ও সুধারাম মডেল থানা পুলিশের সহযোগিতায় ম্যাগাজিনভর্তি অস্ত্রসহ সাত  যুবককে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com