সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের
ঠাকুরগাঁওয়ে দিন-দুপুরে সেলুনের সাটার নামিয়ে গলায় ফাঁস দিয়ে নরসুন্দরের আত্মহত্যা!

ঠাকুরগাঁওয়ে দিন-দুপুরে সেলুনের সাটার নামিয়ে গলায় ফাঁস দিয়ে নরসুন্দরের আত্মহত্যা!

অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে দিন-দুপুরে সেলুনেরসাটার নামিয়ে গলায় ফাঁস দিয়ে নরসুন্দরের আত্মহত্যা করেছে।

সোমবার সকাল ১১টার দিকে শহরের কালীবাড়ি এলাকায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি সেলুন থেকে বিকাশ (৩০) নামে এক নরসুন্দরের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত বিকাশ ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর এলাকার সমেশ রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো আজও সকালে সেলুনের দোকান খুলে আশপাশ পরিষ্কার করেন বিকাশ। পরে দোকানের সাটার নামিয়ে দেন। এরপর অনেকক্ষণ কোন সারাশব্দ না পেয়ে সেলুনের অন্য সহকর্মীরা সাটার তুলে বিকাশকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন।বিকাশকেসেলুনেরফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশিকুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে বিকাশ আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com