সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

শিরোনাম :
ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের
গৌরীপুরে ভোটার দিবস পালিত

গৌরীপুরে ভোটার দিবস পালিত

‘ভোটার হব, ভোট দিব’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শুক্রবার (১মার্চ) গৌরীপুরে ভোটার দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হলে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন দেবনাথের সঞ্চালনায় পাবলিক হলে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা হেলাল উদ্দিন আহাম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) এএসএম রিয়াদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল আলম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, উপজেলা নির্বাচন অফিসার সোমা যাদব, সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাত-এ হুর, গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলী আহাম্মদ মোল্লা, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক আহাম্মদ হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

গৌরীপুর থেকে দীলিপ কূমার

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com