শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
কারওয়ান বাজারে বস্তিতে আগুন

কারওয়ান বাজারে বস্তিতে আগুন

স্টাফ রিপোর্টার: রাজধানীর কারওয়ান বাজারে রেললাইনের পাশে একটি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে তথ্য পাওয়া যায়নি।

সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান চলছিল পাশের বস্তিতে। এ সময় হঠাৎ আগুন লেগে যায়।

আজ রবিবার বেলা ১২টা ১০ মিনিটে দীপ্ত টিভির পাশে ওই বস্তিতে আগুন লাগার খবর পাওয়া গেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ারম্যান আজাহার উদ্দিন।

তিনি বলেন, সকাল থেকেই রেললাইনের পাশে বস্তিতে উচ্ছেদ অভিযান চলছিল। এর মধ্যে বস্তির আবর্জনার স্তূপে হঠাৎ আগুন লাগে এবং পরে তা ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com