শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ঠাকুরগাঁওয়ে উদীচীর সত্যেন সেন ১০ম জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে উদীচীর সত্যেন সেন ১০ম জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি: সময়ের ভ্রান্তিতে টলোনা, লড়াইটা কখনোই ভুলো না -শ্লোগানে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হলো দশম সত্যেন সেন গণসঙ্গীত উৎসব ও জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা-২০১৯।শুক্রবার (১৫ মার্চ) বিকেলে ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় মহীদ মিনার চত্বরে এ প্রতিযোগিতা সমুহ অনুষ্ঠিত হয়।ক, খ ও গ ৩টি বিভাগে একক ও দলীয় গণসঙ্গীত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন মাশরেকুল আরেফীন, সম্পা সাহা ও সুচরিতা দে।এর আগে জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সেতারা বেগমের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গণসঙ্গীত প্রতিযোগিতার আহ্বায়ক অনুপম মনি, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রেজু,সাবেক সম্পাদক অমল কুমার টিক্কু প্রমুখ। এসময় সংগঠনের সকল সদস্যরা সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছর ঠাকুরগাঁওয়ের প্রতিযোগিরা আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করে জেলার মুখ উজ্জ্বল করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com