সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
আগৈলঝাড়ায় জাতির পিতার ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

আগৈলঝাড়ায় জাতির পিতার ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে পৃথকভাবে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রসাশনের উদ্যোগে সকালে শিশু সমাবেশ ও র‌্যালী শেষে শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয় হল রুমে উপজেলা নিবার্হী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান। বিশেষ অতিথি ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগ ও অংগসহযোগী সংগঠনের উদ্যোগে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে বাকাল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক বিপুল দাসের উদ্যোগে বাকাল ইউনিয়ন আওয়ামীলীগ, সকল সহযোগী সংগঠন ও ইউনিয়ন পরিষদ নেতৃবিন্দ কতৃক বিশাল আনন্দ মিছিল নিয়ে উপস্তিত হয়ে দলয়ি নেতৃবিন্দের সাথে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও বিশেষ দোয়া মোনাজাত।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর শ্রমিকলীগ (দক্ষিণ) সাধারণ সম্পাদক আহসান হাবিব মোল্লা, জেলা আওয়ামী লীগ নেতা গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, যুগ্ম সম্পাদক ভাইস চেয়ারম্যান জসীম সরদার, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, যুগ্ম সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বিপুল দাস, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ভাইস চেয়ারম্যা মলিনা রানী রায়, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, শ্রম বিষয়ক সম্পাদক ফরহাদ তালুকদারসহ অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মী, মুক্তিযোদ্ধ,া জনপ্রতিনিধিগন ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com