সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
ডিমলায় দুই মাদক সেবক গ্রেফতার

ডিমলায় দুই মাদক সেবক গ্রেফতার

বাসুদেব রায় , ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় উপজেলার টেপা খড়িবাড়ী ইউনিয়নের চর খড়িবাড়ী গ্রামের মৃত: আব্দুল খালের পুত্র আঃ আজিজ (৫০) ও একই ইউনিয়নের আজিজার রহমানের পুত্র লুৎফর রহমান (৩০) প্রকাশ্যে গয়াবাড়ী (শুটিবাড়ী বাজারে মাদক সেবন অবস্থায় ডিমলা থানার এসআই রাসেদুজ্জামান রাসেদ, আবু কালাম,হুমায়ুন কবির ও শাহ্ সুলতান এবং তাহাদের সঙ্গীয় ফোর্স সহ দুপুর ১২.২০ মিনিটে গ্রেফতার করেন। মাদকদ্রব্যে নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৪৩ ধারা লঙ্ঘন ও ৪৩ ধারা দন্ডনীয় অপরাধ হওয়ায় মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৬(১) ধারা মোতাবেক অপরাধ আমলে গ্রহন করে ৭(১) ধারায় বিধান মতে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার দুই মাদক সেবককে ০৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। যাহার বিবিধ মামলা নং- ৭৩১২.০১.১৬৯২৪.০০১১.১৯। এ বিষয়ে ডিমলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামীদ্বয়কে নীলফামারী জেলা কারাগারে প্রেরণের প্রস্তুুতি চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com