সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
হরিপুরে বিজিবির গুলিতে হতাহতের ঘটনায় সাক্ষ্য নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তদন্ত দল

হরিপুরে বিজিবির গুলিতে হতাহতের ঘটনায় সাক্ষ্য নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তদন্ত দল

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরের বহরমপুরে বিজিবির গুলিতে হতাহতের ঘটনায় দিত্বীয় দিনের মতো সাক্ষ্য নিয়েছে স্বরাস্ট্র মন্ত্রনালয়ের ৫ সদস্যের তদন্ত দল।বুধবার সকাল থেকে ঠাকুরগাঁও সার্কিট হাউজে আহত ব্যক্তি ও স্থানীয়দের সাক্ষ্য নিয়েছেন তারা।

হতাহতের ঘটনায় আহতদের কাছে ঘটনার বিবরন ও সাক্ষ্য গ্রহন শেষে তদন্ত দলের পক্ষ থেকে জানানো হয় দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট প্রদান করা হবে।তবে আহত ব্যক্তি জয়গুন, তৈমুর রহমান, সাদেকুল ইসলাম,আনারুল, রুবেল, মিঠুনসহ তাদের দাবি এখনো পর্যন্ত তাদেরকে আর্থিকভাবে কোন সহযোগীতা করা হয়নি। সেই সাথে দোষি ব্যক্তিদের বিচারের দাবিও জানান তারা।

তদন্ত দলে যারা উপস্থিত ছিলেন তারা হলেন- তদন্ত কমিটির প্রধান মুহাম্মদ মোহসিন চৌধুরী যুগ্ম সচিব (সীমান্ত) জননিরাপত্তা বিভাগ, মোঃ জাকির হোসেন উপ-সচিব জননিরাপত্তা বিভাগ, বিজিবির মহাপরিচালকের প্রতিনিধি লেঃ কর্ণেল মোর্শেদ, জেলাপ্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট নুরকুতুবুল আলম, জেলা পুলিশসুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম।এ বিষয়ে স্বরাস্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মোঃ জাকির হোসেন জানান, আজ দিত্বীয় দিনের মতো সাক্ষ্য নেয়া হয়েছে, খুব দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট প্রদান করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com