সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশন শিশু ফোরামের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশন শিশু ফোরামের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি : “আমিই পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে-স্কুলে, বাড়ীতে, কর্মক্ষেত্রে” শ্লোগানকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি’র আওতাধীন রহিমানপুর পিএফএ শিশু ফোরামের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেল ৩টায় ঠাকুরগাঁও সদর উপজেলার কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী ও জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক সাইফুল আলম বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিম। এসময় উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব বিধান চন্দ্র দাস, ঠাকুরগাঁওয়ের খবরের সাব-এডিটর ফরিদুল ইসলাম রঞ্জু, শিশু ফোরাম রহিমানপুর পিএফএ’র সহায়তাকারি রিতু রাণী, গীতা রাণী, রুহুল আমীন, মানব কুমার, নব কুমার, সীতা রাণী ও সুমন আলী প্রমুখ উপস্থিত ছিলেন। নৃত্য, সংগীত ও আবৃতি প্রতিযোগিতার সিনিয়র ও জুনিয়র দুই বিভাগ ও খেলাধুলার বিভিন্ন ইভেন্টে মোট ৩০০ জন শিক্ষার্থী অংশ নেয়।শেষে প্রতিযোগিতায় ১ম, ২য় ও তৃতীয় স্থান অর্জনকারিদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com