সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
ডিমলায় হেরিং বোন বন্ড রাস্তা কাজের উদ্বোধন

ডিমলায় হেরিং বোন বন্ড রাস্তা কাজের উদ্বোধন

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ীত ‘গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ’ কর্মসূচির আওতায় রাস্তার কাজের শুভ-উদ্বোধন করা হয়েছে। নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী মৌজার সেচ ক্যালেনের নিকট কাল্টু মামুনের বাড়ি হতে বাইশপুকুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত এই (এইচবিবি) করণ কাজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ-উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলমের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার মুন, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার, নীলফামারী জেলা পরিষদ সদস্য সেলিম সরকার লেবু, উপজেলা সেচ্ছা সেবক লীগ নেতা শহিদুল ইসলাম, খালিশা চাপানী ইউনিয়ন আ’লীগের সভাপতি সোহরাব হোসেন, প্রমুখ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ীত উক্ত হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ কাজের চুড়ান্ত ব্যয় ধরা হয়েছে ৬১’লক্ষ ৬৯’হাজার ৮’শত ৬৩ টাকা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com