মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
জাজ মাল্টিমিডিয়ার বাইরে পূজা

জাজ মাল্টিমিডিয়ার বাইরে পূজা

বিনোদন ডেস্কঃ দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার বাইরের ছবি করতে যাচ্ছেন অভিনেত্রী পূজা। ইতোমধ্যে ওই প্রতিষ্ঠান থেকে আলোচিত কয়েকটি অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন পূজা। শিগগির নতুন একটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন পূজা। তবে এই বিষয় বেশি আলচনা করতে নারাজ পূজা।

রবিবার সকালে কালের কণ্ঠকে পূজা বলেন, আসলে ব্যাপারটা চমক হিসেবে রাখতে চাই। নতুন ছবি করছি এটা সত্যি। তবে সেটা খোলসা করতে চাচ্ছি না এখনই। তবে এটুকু বলতে পারি ঘোষণটাই চমক হিসেবে আসবে। কেননা জাজ মাল্টিমিডিয়ার বাইরের চলচ্চিত্র এটি।

জাজের বাইরে এসে কাজ করতে গেলে প্রতিষ্ঠানটি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না? না, কে বল্ল? প্রশ্নের জবাব যেন প্রশ্ন দিয়েই দিলেন পূজা। এরপর বললেন, জাজ থেকে সব সময় উৎসাহ দেয়া হয় বাইরের ভালো কোনো কাজ পেলে যেন হাতছাড়া করা না হয়। জাজ এসব বিষয়ে অনেক উদার। আমি কোনো শর্তে আবদ্ধ নই।

পূজা শিশুশিল্পী হিসেবে ভালোবাসার রঙ (২০১২), তবুও ভালোবাসি (২০১৩), অগ্নি (২০১৪) চলচ্চিত্রে অভিনয় করেছেন। মারাঠি ভাষার বিপুল প্রশংসিত সৈরাট-এর ছায়া অবলম্বনে নির্মিত নূর জাহান (২০১৮) চলচ্চিত্র দিয়ে পূজার প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন।

ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেন আরেক নবাগত আদৃত। তার দ্বিতীয় চলচ্চিত্র পোড়ামন ২। নবাগত পরিচালক রায়হান রাফী পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন আরেক নবাগত সিয়াম আহমেদ। একই বছরের নভেম্বরের শেষের দিকে দহন চলচ্চিত্রে রাফী-সিয়াম-পূজা জুটিকে পুনরায় একত্রে দেখা যায়। ছবিগুলো আলোচিত হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com