বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
অস্ট্রেলিয়ায় তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছাড়িয়ে, জারি হল চরম সতর্কতা

অস্ট্রেলিয়ায় তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছাড়িয়ে, জারি হল চরম সতর্কতা

ইতিমধ্যেই ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার তাপমাত্রা। কিন্তু আবহাওয়াবিদদের শঙ্কা, ৪৬ ডিগ্রি ছাড়িয়ে যাবে অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি জায়গার তাপমাত্রা। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে মেলবোর্নের আবহাওয়া অফিসের তরফে। এখনো গরমের আঁচে পুড়ছে গোটা অস্ট্রেলিয়াবাসী। বইছে লু হাওয়া।

যা কিনা দেশটির ইতিহাসে রীতিমতো ‘বিরলতম’ ঘটনা বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। দরকার না পড়লে আপাতত রাস্তায় না বের হওয়ার পরামর্শ দিচ্ছেন সেখানকার আবহাওয়াবিদেরা।

যদিও গরম থেকে বাঁচতে শহরের বিভিন্ন ওয়াটার পার্কে ভিড় বাড়াচ্ছেন সেখানকার মানুষজন। সমুদ্রের ধার থেকে পার্কে সারাক্ষণ শরীর ভিজিয়ে রাখছেন পুরুষ এবং নারীরা। কিন্তু যেভাবে উষ্ণতার আঁচে পুড়ছে দেশ তাতে দেশের মানুষের শারীরিক বিষয় নিয়েও চিন্তিত অস্ট্রেলিয়ার সরকার। এহেন আবহাওয়া থেকে বাঁচতে মানুষকে আগে থেকে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছে সরকার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com