সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
এক্স ক্যাডেট কর্পোরাল বিজয় রবিদাসের হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন

এক্স ক্যাডেট কর্পোরাল বিজয় রবিদাসের হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে কৃষ্ণচুড়া চত্বরে রোববার (৭ এপ্রিল) নেত্রকোনা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র ও গৌরীপুর সরকারি কলেজ বিএনসিসির কন্টিজেন্টের এক্স ক্যাডেট কর্পোরাল বিজয় রবিদাসের হত্যাকান্ডে জড়িতদের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে বিএনসিসি ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়েছে। ঘাতক ট্রাক চালককে গ্রেফতার, হত্যাকান্ডের বিচার ও তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান বক্তারা। সভাপতিত্ব করেন বিএনসিসি ক্লাব গৌরীপুর উপজেলা শাখার সভাপতি সাবেক ক্যাডেট আন্ডার অফিসার আল ইমরান মুক্তা। সঞ্চালনা করেন সাবেক সার্জেন্ট এবং বিএনসিসি ক্লাবের সাধারন সম্পাদক এমদাদুল হক আকন্দ।

শোকাবহ ঘটনার বর্ননা দেন বিজয় রবিদাসের বন্ধু বিএনসিসির সিইউও মোঃ আল আমিন। মানববন্ধনে একমত প্রকাশ করেন নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান। এসময় আরো বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ রইছ উদ্দিন, এক্স ক্যাডেট মাহমুদুল হাসান হিমেল, গৌরীপুর সরকারি কলেজ কন্টিজেন্টের ক্যাডেট আন্ডার অফিসার মোঃ আল আমিন, এক্স ক্যাডেট কর্পোরাল আলমগীর কবির, এক্স ক্যাডেট কর্পোরাল দেলোয়ার হোসেন, এক্স ল্যান্স কর্পোরাল সোহেল রানা, এক্স ক্যাডেট মেহেদী হাসান, বর্তমান ক্যাডেট শাহিন মিয়া ও গৌরীপুর উপজেলা ছাত্রলীগ প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com