সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও ডিবি পুলিশের পাতানো ফাঁদে বিপুল পরিমাণ গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

আজ সোমবার(৮ এপ্রিল) সকাল আনুমানিক দশটায় সদর উপজেলার রায়পুর ইউনিয়নের অন্তর্গত পশ্চিম শিহিপুর গ্রামস্থ মেসার্স বৃষ্টি হ্যাচারীর সামনে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী গামী রাস্তায় চেকপোষ্ট বসিয়ে আট কেজি গাঁজা সহ তাদের হাতেনাতে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- রাণীশংকৈল থানাধীন বামনবাড়ী নেকমরদ এলাকার মো: আবু তাহের এর ছেলে জুয়েল হক (১৯) ও হরিপুর উপজেলাধীন গেদুরা মারাধার এলাকার মো: কালাম এর ছেলে সমিরুল ইসলাম (২৬)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদে খবর পেয়ে এসআই শামীম এর নেতৃত্বে এসআই নবীউল ও আরাফাত সহ সঙ্গীয় ফোর্স সদর উপজেলার রায়পুর ইউনিয়নের অন্তর্গত পশ্চিম শিহিপুর গ্রামস্থ মেসার্স বৃষ্টি হ্যাচারীর সামনে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী গামী রাস্তায় ওৎ পেতে থাকে। এসময় জুয়েল ও সমিরুল নামে দুই মাদক ব্যবসায়ী কৌশলে স্কুলব্যাগের ভিতর করে গাঁজার একটি বড় চালান নিয়ে সেই পথ দিয়ে যাওয়ার প্রাক্কালে ডিবি পুলিশ তাদের আটক করে। এসময় তাদের ব্যাগ তল্লাশী করলে আট কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাদের আটক করে ডিবি অফিসে আনা হয়।

ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এ পেশায় জড়িত রয়েছে বলে স্বীকার করে। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।

সত্যতা নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com