সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
আগৈলঝাড়ায় অবৈধ নোট-গাইড বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

আগৈলঝাড়ায় অবৈধ নোট-গাইড বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় অবৈধ নোট-গাইড বিক্রির অপরাধে উপজেলা সদরের দু’টি লাইব্রেরীসহ সাতটি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের জরিমানা ও আদায়।
সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক বিপুল চন্দ্র দাস এর আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধ নোট-গাইড বিক্রির অপরাধে উপজেলা সদরের হাওলাদার লাইব্রেরীর মালিক আব্দুস ছালাম হাওলাদারকে দেড় হাজার টাকা, সিঁথি লাইব্রেরীর মালিক জগদীশ বাড়ৈকে দেড় হাজার টাকা জরিমানা করে নগদ আদায় করা হয়।
অন্যদিকে একই আদালত কাপড়ের ব্যবসার লাইসেন্স না থাকায় মরিয়ম ক্লথ ষ্টোর্স এর মালিক সহিদুল ইসলামকে দেড় হাজার টাকা, নবারুণ বস্ত্র বিতান এর মালিক আলী আকবর মিঠুকে দেড় হাজার টাকা, একই অপরাধে টিনের আড়ৎ হাওলাদার ট্রেডার্স এর মালিক লিটন হাওলাদারকে তিন হাজার টাকা, মেসার্স সরদার স্টোর্স এর মালিক মাহাবুব সরদারকে তিন হাজার টাকা, মেসার্স সুফিয়া স্টোর্স এর মালিক আবুল হোসেনকে দুই হাজার টাকাসহ মোট ১৪হাজার ৫শ টাকা জরিমান করে তাৎক্ষনিক তা আদায় করেন আদালত।
সদর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান টের পেয়ে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকেরা দোকান বন্ধ করে দ্রুত সটকে পরেন।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com