সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
আগৈলঝাড়া উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় সংবাদ কর্মীদের নিয়ে উদ্বেগ প্রকাশ

আগৈলঝাড়া উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় সংবাদ কর্মীদের নিয়ে উদ্বেগ প্রকাশ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া উপজেলা আইন-শৃংখলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সমন্বয় সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নব নিবাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, কমিটির সদস্য সচিব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, মলিনা রানী রায়, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, গোলাম মোস্তফা সরদার ও শফিকুল হোসেন টিটু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.সিরাজুল হক তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা আলহাজ্ব লিয়াকত আলী হাওলাদার, সিরাজুল হক সরদার, আ. রশিদ শিকদার, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম কমিটির আহবায়ক আবদুল্লাহ লিটন, প্রধান শিক্ষক জহিরুল হক, যতীন্দ্রনাথ মিস্ত্রী, হারুন অর রশিদ, ।
সভায় সদস্য সচিব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেন জানান, মার্চ মাসে থানায় একটি চুরি, সাতটি মাদক, একটি পহরণ, একটি নারী ও শিশু নির্যাতন মামলাসহ বিভিন্ন অপরাধের মামলা হলেও অধিকায়শ আসামী গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। বর্তমানে উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক বলেও জানান তিনি। সভায় সরকারের বাল্য বিয়ে প্রতিরোধ কর্যক্রমে স্থানীয় দু’চারজন সংবাদ কর্মীর পেশাগত নেতিবাচক কর্মকান্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাদের পরবর্তি পদক্ষেপ পর্যালোচনা করে আইনের আওতায় নেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com