সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
আশুলিয়ায় সাংবাদিক সফি সুমনের উপর সন্ত্রাসী হামলা

আশুলিয়ায় সাংবাদিক সফি সুমনের উপর সন্ত্রাসী হামলা

হাসান ভূইঁয়া, আশুলিয়া: আশুলিয়ায় কবি সাহিত্যিক ও দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার আশুলিয়া প্রতিনিধি সাংবাদিক সফিউল্লাহ সুমন (সফি সুমন) এর উপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। পড়ে তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বুধবার রাত সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার পলীবিদ্যুৎ বাসষ্ট্যান্ড এর পল্লীবিদ্যুৎ সমতি ঢাকা-১ এর মূল ফটকের সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সাংবাদিক সফি সুমনের চিৎকার শুনে স্থানীয় দোকানদাররা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে তার উপর কে বা কারা এ হামলা চালিয়েছে তাদেরকে আমরা চিনি না। তবে যেই হোক তাদের দ্রুত গ্রেপ্তার করে কঠিন শাস্তি দাবিও জানান তারা।
এ ব্যাপারে আহত সাংবাদিক সফি সুমন জানান, প্রতিদিনের ন্যায় সংবাদ সংগ্রহ শেষে বাসায় ফেরার পথে পল্লীবিদ্যুৎ বাসষ্ট্যান্ডের পল্লীবিদ্যুৎ অফিসের সামনে আসলে পিছনদিক থেকে আমার উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। আমি তাদের কাছে আমাকে মারার কারণ জানতে চাইলে সন্ত্রাসীরা বলেন তোকে দুনিয়াতে রাখবো না। তোর কোন বাবা আজকে বাঁচাবে দেখি।
এ বিষয়ে আশুলিয়াা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ রিজাউল হক বলেন, আমি অভিযোগ পেয়েছি খুব দ্রুত তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com